Dhaka ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় সর্পদংশনে শিশুর মৃত্যু

প্রকাশের সময় 16/10/2025

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে সর্পদংশনে রায়হান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাউদপাড়া গ্রামের মোহাম্মদ আখতার মিয়া ও রাজিয়া বেগম দম্পতির সন্তান রায়হান। সে সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নিয়মিত একটি স্থানীয় মক্তবে আরবি পড়তো। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঘুম থেকে উঠে রায়হান টয়লেটে যায়। এ সময় টয়লেটের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। ছোবল খেয়ে রায়হান আর্ত
চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত  কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহরাব হোসাইন লিংকন শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মৃতের পরিবার, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

কলমাকান্দায় সর্পদংশনে শিশুর মৃত্যু

Update Time : ০৪:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫