Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

প্রকাশের সময় 17/07/2026

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাশিমুল ইউনিয়নে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকাল ৩টায় সরাপাড়া বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইদ্রিস আলী তালুকদার এবং সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তারিকুল ইসলাম, কেন্দুয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া মুজনু, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুন রশীদ ফারুকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী এমপি বলেন, “মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বক্তারা বলেন, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে উপস্থিত সবাই মাদক, জুয়া, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

কেন্দুয়ায় মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

কেন্দুয়ায় মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

Update Time : ১০:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬