
প্রকাশের সময় 13/07/2026
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার রোয়ালবাড়ি (হরিপুর) এলাকার তহুর মিয়ার ছেলে রিপন মিয়া (২২) এবং সান্দিকোনা ইউনিয়নের চেংজানা এলাকার নবাব আলীর ছেলে রুকন মিয়া (৪০)।
কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল আউয়াল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জহিরুল ইসলাম ভূইয়া অপু 












