Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, গতি কম থাকায় বেচে গেল অনেক গুলি প্রাণ

প্রকাশের সময় 25/06/2026

ময়মনসিংহ জেলার গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের  আউটার সিগন্যালে চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেল অনেক গুলো প্রাণ। দূর্ঘটনার প্রকৃত কারন এখনও জানা যায়নি।

বুধবার (২৪ জুন) রাত ১০ টা ৪৪ মিনিট এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে চট্রগামের উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় আউটার সিগন্যালের কাছে হঠাৎ বিকট শব্দে ট্রেনের পিছনের তিনটি বগি ল্যাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যাবার মত অবস্থা হয়ে পড়েছে।

এ সময় যাত্রীদের মধ্যে  ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত যাত্রীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাৎক্ষনিক হতাহতের তেমন কোন খবর পাওয়া যায়নি।

ট্রেনের পরিচালক মাসুদ মিয়া সাংবাদিকদের জানান  বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত ১০ টা ২২ মিনিটে  গৌরীপুর রেলওয়ে জংশন  স্টেশনে এসে পৌঁছায়। এবং রাত ১০ টা ৪২ মিঃ ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্টেশন ছাড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে ট্রেনের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় এবং চালক ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি  এড়ানো সম্ভব হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই জানাযাবে দুর্ঘটনার প্রকৃত  কারন।

গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান দূর্ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার কাজে অংশ নেয় এবং যাত্রীদের মালামাল সুরক্ষায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

দুর্ঘটনার পর থেকে এ রেলপথে সামযিকভাবে ট্রেন  চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে এ রেলপথে চলাচলকারী হাজার হাজার যাত্রী। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেন গুলিকে সরিয়ে নিয়ে রেললাইন মেরামত করার পর পুনরায় ট্রেন চলাচল স্বভাবিক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি, উপদাখালি নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

গৌরীপুরে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, গতি কম থাকায় বেচে গেল অনেক গুলি প্রাণ

Update Time : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬