
প্রকাশের সময় 28/08/2026
নেত্রকোনায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আটজন ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও সহায়াতা সামগ্রী তুলে দেন নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিট। ক্ষতিগ্রস্থ প্রত্যেক ব্যবসায়ীকে নগদ আট হাজার টাকা ও গৃহস্থালীর সামগ্রী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক ও নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক কামরুল হকসহ অন্যান্য সদস্যরা ।
ত্রান সহায়তা প্রদানকালে নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক কামরুল হক বলেন, যে কোন দূর্যোগে অতীতের মতো ভবিষ্যতেও আর্ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের পাশে থাকবে। অগ্নিকাণ্ডের পর এই সহায়তা তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা হলেও সহযোগিতা করবে।
উলেখ্য গত ৮ আগস্ট নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্টান ও বাসাবাড়ির প্রয়োজনীয় মালামাল পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ।
জাহাঙ্গীর আলম 








