
প্রকাশের সময় 27/06/2026
নেত্রকোনা জেলার সদর উপজেলার মেদনি ইউনিয়নের বড়ওয়ারি বালুর ঘাটে গভীররাতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে একটি প্রভাবশালী মহল।
স্থানীয় ও এলাকাবাসির নাম প্রকাশ না করার শর্তে বলেন ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর থেকেই নেত্রকোনা জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার নাম ভাংগিয়ে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে দুর্গাপুর থেকে প্রতিদিন গভীর রাতে দুই থেকে তিন টা করে নৌকা দিয়ে লাল বালু এনে বড়ওয়ারি ঘাট থেকে বিক্রি করে আসছে একটি চক্র।
এবিষয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী বলেন নেত্রকোনা সদর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় নাই,যদি তারা দুর্গাপুর থেকে গভীর রাতে বালু আনে তাহলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্তকর্তা কে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য,
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে প্রশ্ন করা হলে,তিনি আরোও বলেন সদরে কোন বালুর ইজারা নেই তাহলে তারা কিভাবে বড়ওয়ারি ঘাট থেকে বালু বিক্রি করছে, তখন তিনি বলেন যারা গভীররাতে অবৈধভাবে বালু এনে বিক্রি করছে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে বড়ওয়ারি ঘাটের বালু ব্যবসায়ী ও জেলা যুবদলের সাবেক নেতা উজ্জল উদ্দিন খান বলেন আমাদের ইজারাকৃত ঘাটে অনেক নৌকায় আসে যেমন ধান নিয়ে আসে পাথর নিয়ে বালু নিয়ে আসে।
দুর্গাপুর থেকে গভীর রাতে লাল বালু নিয়ে এসে আপনার ঘাটে বালু আনলোড করছে এমন প্রশ্ন করতেই তিনি এটা আমার জানা নেই এই নৌকার মালিক পক্ষ কে জিজ্ঞাসা করেন।
এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
জাহাঙ্গীর আলম 












