Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ভারতীয় মদসহ ১ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৬৬ Time View

প্রকাশের সময় 25/06/2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু সাঈদ জেলার দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকের একটি চালান ময়মনসিংহের দিকে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাইওয়ে পুলিশের একটি দল শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা ওই মোড়ে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী আবু সাঈদকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে অবৈধভাবে আনা ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি, উপদাখালি নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

নেত্রকোনায় ভারতীয় মদসহ ১ জন আটক

Update Time : ০১:২৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬