Dhaka ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোনায় জশনে জুলুস

প্রকাশের সময় 26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কেন্দুয়া পৌর শহরের চকপাড়াস্থ দরবার এ গাউছে হাওলা খানকা এ শিবলী মঞ্জিল এর উদ্যোগে মহব্বতে রাসুল (সা.)-এর জজবা ও ঈমানি চেতনায় জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আশেকানে রাসুলরা দিনটি উদযাপন করেন।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শুভাগমনের আনন্দে হাওলাপুরি দরবার শরীফের হাজার হাজার মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ নেত্রকোনা ও আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে খানকা শরীফে সমবেত হয়।
আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় খানকা শরীফের সামনে থেকে জশনে জুলুস শুরু হয়। জশনে জুলুসের নেতৃত্ব দেন হাওলাপুরী দরবার শরীফের গদিনীশীন পীর হযরত শাহ্ সুফি মাওলানা আলহাজ সৈয়দ নাঈমুল কুদ্দুছ আকবরী (ম,জি,য়া)। জশনে জুলুসে লাখো  ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
কালেমা তাইয়্যেবা লেখা পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নবীর শানে স্লোগান দিতে দিতে র‍্যালিটি কেন্দুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। “নারায়ে তাকবির – আল্লাহু আকবার”, “নারায়ে রিসালাত – ইয়া রাসুল্লাহ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কেন্দুয়া শহর। র‍্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়।
জুলুস শেষে খানকা শরিফ প্রাঙ্গণে মহানবীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় হাওলাপুরী দরবার শরীফের গদিনীশীন পীর হযরত শাহ্ সুফি মাওলানা আলহাজ সৈয়দ নাঈমুল কুদ্দুছ আকবরী (মঃ জিঃ য়াঃ) বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। তাঁর আদর্শে শান্তি, সাম্য ও মানবতার শিক্ষা রয়েছে। তাঁর আগমনে পৃথিবী অন্ধকার থেকে আলোর পথ পেয়েছিল। তিনি প্রতিটি মানুষকে মহানবীর আদর্শ মেনে চলার আহবান জানান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩(কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সুখ শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হাওলাপুরী দরবার শরীফের গদিনীশীন পীর হযরত শাহ্ সুফি মাওলানা আলহাজ সৈয়দ নাঈমুল কুদ্দুছ আকবরী (ম,জি,য়া)।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোনায় জশনে জুলুস

Update Time : ০২:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬