Dhaka ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় এ ওয়ান স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় 30/07/2026

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এ ওয়ান স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিভিন্ন বৃত্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক শফি আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক শামীম হোসাইন, শহীদুল ইসলাম জুয়েল, কবি রওশন ইজদানি একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির ভূঁইয়া, একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি রাজিব তালুকদার, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার এবং যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, ছাত্রদল নেতা আহসান হাবিব বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে বিভিন্ন সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ১০ জন অংশ নিয়ে ৫ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল ও ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। এছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহরিম জাহান (দিবস) ল্যাপটপ পুরস্কার লাভ করে।
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ১২ জন অংশ নিয়ে ২ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।
গ্রামীণ এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২০ জন বৃত্তি লাভ করে। তাদের মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং বাকিরা বিভিন্ন গ্রেডে বৃত্তি অর্জন করে।
কবি রওশন ইজদানি শিক্ষা বৃত্তি-২০২৫ পরীক্ষায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণির ২৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে বিভিন্ন গ্রেডে ১২টি বৃত্তি লাভ করে।
এছাড়া নেত্রকোণা-ময়মনসিংহ (নেম) কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৬৫ জন অংশ নিয়ে ৫৬ জন বৃত্তি অর্জন করে। এর মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল এবং ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
অন্বেষণ মেধাবৃত্তি প্রকল্প-২০২৫ পরীক্ষায় ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।
অনুষ্ঠানে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের একটি ব্যতিক্রমী আয়োজন ছিল কৃতী শিক্ষার্থীদের মায়েদের সম্মানে বিদ্যালয়ের স্কাউট দলের গার্ড অব অনার প্রদান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা আক্তার ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

কেন্দুয়ায় এ ওয়ান স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬