Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া প্রেসক্লাবে হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় 17/07/2026

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, কবি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নাঈম-উল-ইসলাম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর সৃষ্টি আগামী প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং শহিদ স্মৃতি বিদ্যাপীঠ, কুতুবপুর, রোয়াইল বাড়ির প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান। বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক মজিবুর রহমান, সভাপতি, হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ, কেন্দুয়া। তিনি বলেন, হুমায়ূন আহমেদের সাহিত্যচর্চা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় সভাপতিত্ব করেন কবি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক কুহিনূর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। আলোচনা শেষে মরহুম হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।ক ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

কেন্দুয়ায় মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

কেন্দুয়া প্রেসক্লাবে হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬