Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা মামলার ২ আসামী নেত্রকোনা থেকে গ্রেফতার

প্রকাশের সময় 13/07/2025

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে সোহাগ হত্যায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
রোববার (১৩ জুলাই) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। সকালে পৃথক অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজনের মধ্যে একজন এজাহারনামীয় সাত নম্বর আসামি সজীব ব্যাপারী। অপরজন ১০ নম্বর আসামি রাজীব ব্যাপারী।
রবিউল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সজীব ও রাজীব আপন দুই ভাই। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধ করণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা মামলার ২ আসামী নেত্রকোনা থেকে গ্রেফতার

Update Time : ০৬:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫