Dhaka ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা

প্রকাশের সময় 09/07/2026

আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার প্রমূখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

কেন্দুয়ায় ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা

Update Time : ০৫:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬