Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, অপর চালক ও হেলপার আহত

প্রকাশের সময় 16/07/2026

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পালেরঘাট নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এক ট্রাকের চালক নিহত ও অপর ট্রাকের চালক এবং হেলপার আহত হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর পালেরঘাট নামক স্থানে।
স্থানীয় এলাকাবাসী ও শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী অপর একটি ট্রাকের মধ্যে পালেরঘাট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
স্থানীয় লোকজন অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় দুমড়ে-মুচড়ে যাওয়া ছোট ট্রাকটি কেটে ভেতরে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ট্রাক চালকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ব্যাপারে পূর্বধলার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

জুলাই-আগষ্ট অভ্যুত্থানের স্মরণে নেত্রকোনায় ছাত্রদলের স্মরণ সভা

নেত্রকোনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, অপর চালক ও হেলপার আহত

Update Time : ০৫:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬