Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনার ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জে র‌্যাবের হতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৫২০ Time View

প্রকাশের সময় 17/04/2024

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ধর্ষণ মামলার প্রধান আসামি মাহাবুবুর রহমান (২৬) কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেলদি বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব-১৪ এর একটি দল।

র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে, ধর্ষিতা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মিসফাতুল উলুম মহিলা মাদ্রাসার কুদুরী শাখায় পড়াশুনা করে আসছিল, ভিকটিমকে ধর্ষক মাহবুবুর রহমান বিভিন্ন সময় উত্তক্ত করতো ও কুপ্রস্তাব দিত। গত ২৮ জানুয়ারি প্রতিদিনের মতো বাসা থেকে মাদ্রাসা যাওয়ার পথে আসামি মাহবুবুর রহমান ভিকটিমের পথ রোধ করে ২/৩ জন সঙ্গী সাথী নিয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।

ভিকটিমের মা বাদী হয়ে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা করে। মামলার সুবাদে র‌্যাব-১৪ দলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মাহাবুবুর রহমান (২৬) কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেলদি বাজার থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের বরাত দিয়ে জানানো হয় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার মামলা কার্যক্রম চলমান থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা

নেত্রকোনার ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জে র‌্যাবের হতে গ্রেফতার

Update Time : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪