Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে দূর্গাপুরে মানববন্ধন

প্রকাশের সময় 03/08/2025

নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নগুয়া থেকে ঢেউটুকোন বাজার পর্যন্ত ৮ কিলোমিটার বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে ঢেউটুকোন বাজারে চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে তাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ মুস্তাক আহমেদ, আলমগীর হোসাইন, পল্লী চিকিৎসক মোঃ শফিকুল ইসলাম, নবম শ্রেণির শিক্ষার্থী তোরা রানী, পুষ্প রানী বর্মন, মোঃ কাউসার, মোঃ শহীদ মিয়া ও আবু শহীদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামের লোকজন দীর্ঘ দিন যাবৎ চরম দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছে। কংশ নদের অব্যাহত ভাঙ্গনের ফলে নদের তীরবর্ত্তী রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পরেছে। ফলে এ অঞ্চলের লোকজন তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। গর্ভবতী নারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। বর্ষাকালে ছেলে মেয়েরা স্কুল মাদরাসায় যেতে পারছে না।
মানববন্ধনে বক্তারা, পাঁচ গ্রামের লোকজনের চরম দূর্ভোগ দুর্দশা লাঘবে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নদের তীরবর্ত্তী বেড়ী বাঁধ ও জনগণের চলাচলের জন্য পাকা সড়ক নির্মাণের জোড় দাবী জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে দূর্গাপুরে মানববন্ধন

Update Time : ০৫:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫