Dhaka ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারসাম্য দৌঁড়ে দেশসেরা কেন্দুয়ার সাদিয়া

প্রকাশের সময় 17/06/2026

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ ভারসাম্য দৌঁড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।

গত ১৫ জুন ঢাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ড. আ ন ম এহছানুল হক মিলন। 

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।

সাদিয়া ইউনিয়ন, উপজেলা, জেলা ও ময়মনসিংহ বিভাগ পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ের ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে। সে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার রোল নম্বর ২।

সাদিয়ার বাবা নাজিমুল ইসলাম একজন অটোরিকশাচালক এবং মা তানিয়া আক্তার গৃহিণী। দারিদ্র্যকে জয় করে তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়, পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৬ সাল থেকে টানা আটবার ভারসাম্য দৌঁড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছে। গত বছরও ভারসাম্য দৌঁড়ের ছেলে ও মেয়ে—উভয় বিভাগেই জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া দীর্ঘ লাফ ও উচ্চ লাফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে এ বিদ্যালয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, সাদিয়ার এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র বিদ্যালয়, ময়মনসিংহ বিভাগ ও এলাকার জন্য একটি গৌরবময় অর্জন। তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আরও বড় সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। ভারসাম্য দৌঁড়ে এবার নিয়ে টানা আটবার প্রথম স্থান অর্জন করেছে আমাদের বিদ্যালয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জোবায়ের আহমেদ হিলালী বলেন, সাদিয়ার এই অর্জনের সংবাদ শুনে আমি আনন্দিত হয়েছি। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, একটানা আটবার একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে সেরা হওয়ার কৃতিত্ব সত্যিই বিরল। এ অর্জনের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

সাদিয়ার এ সাফল্য শুধু কেন্দুয়ার নয়, সমগ্র নেত্রকোণা জেলা ও ময়মনসিংহ বিভাগের জন্যও গৌরবের বিষয় হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

কেন্দুয়ায় ১২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

ভারসাম্য দৌঁড়ে দেশসেরা কেন্দুয়ার সাদিয়া

Update Time : ০৯:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬