Dhaka ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় দুই নৌকার মাঝে চাপা পড়ে বালু শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় 05/08/2026

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদী থেকে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামক এক বালু শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৫ আগস্ট) সকালে কলমাকাদা উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায়।
মৃত রিফাত পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বরুয়াকোনা এলাকায় নৌকায় করে শ্রমিকরা নদীতে ডুব দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করছিলেন। রিফাতও একটি নৌকায় কাজ করছিলেন। এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নৌকায় সজোরে ধাক্কা দেয়। এ সময় দুই নৌকার মাঝ খানে চাপা পড়ে রিফাত
 গুরুতর আহত হয়। অন্য শ্রমিকরা তাৎক্ষণিক তাকে আশংকা জনক অবস্থার উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।
মৃতের চাচা সুমন মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন, রিফাত মঙ্গলবার রাতে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে তার এক সহকর্মী আমাদের বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর জানায়। খবর পেয়ে আমরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

কলমাকান্দায় দুই নৌকার মাঝে চাপা পড়ে বালু শ্রমিকের মৃত্যু

Update Time : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬