Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশের সময় 09/07/2026

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া পৌরশহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার
বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়।
এর আগে গত ৫ জুলাই নেত্রকোণা জেলা ছাত্রদল কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আনন্দ মিছিলে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

Popular Post

নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি, উপদাখালি নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Update Time : ০৭:২৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬