Dhaka ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় 01/08/2026

‘সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) উপজেলার রোয়াইলবাড়ি বাজারের ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী।
উদ্বোধন শেষে এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
সংগঠনের ‘ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট’-এর আওতায় রোয়াইলবাড়ি বাজার থেকে পাইকুড়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ফলজ ও বনজ প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
সংগঠনের সভাপতি মো. মুখলেছুর রহমান ভূঁঞার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি ইউনিয়নের প্রশাসক রহিমা খাতুন, সংগঠনের ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান ভূঁঞা এবং ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুর রহমান ভূঁঞা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

কেন্দুয়ায় দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬