
প্রকাশের সময় 18/07/2026
“বৃক্ষরোপণ শুধু করলেই হবে না, তাকে পরিচর্যাও করতে হবে। গাছ বেড়ে উঠতে যা প্রয়োজন, তার সব ব্যয় বহন করবে সরকার”- এমন মন্তব্য করেছেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
শনিবার দুপুরে নেত্রকোণা রেলওয়ে বড় স্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রংধনু কচি-কাঁচার মেলা, সাতপাই, নেত্রকোণার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (এমপি) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”- এই স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাপার যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রিপনের সভাপতিত্বে এবং মধুমাছি কচিকাঁচার মেলার সদস্য হেদায়েত উল্লাহ রুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা মোঃ শাহাব উদ্দিন রিপন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার আহবায়ক ইকবাল আহমেদ সদস্য সচিব শেখ একে এম শহিদুল ইসলাম ছোটন জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কে এম এরশাদুল হক জনি 

















