Dhaka ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

প্রকাশের সময় 14/04/2026

আবহমান গ্রাম বাংলার চিরায়ত নানা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নেত্রকোনায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ।
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুররুথান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে
আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠের মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো
সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নেত্রকোনায় পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়।
সকাল ৯টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক , বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাক ঢোল পিটিয়ে হাতি, ঘোড়া, ময়ুর প্যাচাঁসহ নানা ধরনের ব্যানার ফেস্টুন বহন করে বৈশাখী শোভাযাত্রাকে বর্নিল করে তুলে।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ষবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু।
এছাড়াও জেলা শহরে মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, মধুমাছি কচি-কাঁচার মেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, নেত্রকোনা জেলা শাখা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে বর্নাঢ্য র‍্যালী, গ্রামীন খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজন করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

Update Time : ০১:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬