Dhaka ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় তরুণের মৃত্যু

প্রকাশের সময় 06/06/2026

নেত্রকোণা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলবার খান সামি নেত্রকোণা পৌর শহরের চকপাড়া এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের বড় ছেলে। তিনি আব্দিল্লাহ্ আল-মামুন খান রনির ভাতিজাও।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সামি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

তরুণ বয়সে সামির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

স্থানীয়দের মতে, জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে নির্মিত নেত্রকোণা বাইপাস সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। তবে সাম্প্রতিক সময়ে সড়কটিতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগও বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় অতিরিক্ত গতি, অসতর্ক চালনা এবং ট্রাফিক বিধি অমান্যের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সচেতন মহলের অভিমত, প্রতিটি সড়ক দুর্ঘটনার পেছনে হারিয়ে যায় একটি সম্ভাবনাময় জীবন, আর আজীবনের জন্য শোক বহন করতে হয় একটি পরিবারকে। তাই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং রাতের বেলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে আলবার খান সামির মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খুবেই বেদনাদায়ক। বাইকার চলকদের উদ্দেশ্যে আরো বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলা ও নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং রাতের বেলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বাইক চালানোর আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

কেন্দুয়ায় দুর্বৃত্তের আগুনে বাক প্রতিবন্ধী নারীর বসতঘর পুড়ে ছাই

নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় তরুণের মৃত্যু

Update Time : ০২:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬